ইবি জিয়া পরিষদ নির্বাচন সম্পন্ন
ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ০৪ জুলাই ২০১৩, ২২:২১
গতকাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষক সংগঠন জিয়া পরিষদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-সম্পন্ন হয়েছে। নির্বাচনে কেবল একটি প্যানেল অংশ নেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মো.শহীদুল ইসলাম নূরী ও সাধারণ সম্পাদক হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. মো. আব্দুস শাহীদ মিয়া নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, প্রফেসর ড. মো. মহিবুল ইসলাম, প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল মালেক, প্রফেসর ড. মো. আক্রাম হোসাইন মজুমদার, প্রফেসর ড. মো. ইদ্রিস আলী এবং যুগ্ম সম্পাদক পদে প্রফেসর ড. মো. মনজুরুল হক, প্রফেসর মোহাম্মদ সেলিম নির্বাচিত হয়েছেন, প্রফেসর ড. এ. এস. এম. আইনুল হক আকন্দ (সাংগঠনিক সম্পাদক), মো. রফিকুল ইসলাম (সহ-সাংগঠনিক সম্পাদক), ড. মো. জাহিদুল ইসলাম (দপ্তর সম্পাদক), মো. ফকরুল ইসলাম (সহ-দপ্তর সম্পাদক), মো. শাহীনুজ্জামান (কোষাধ্যক্ষ), কাজী মোস্তফা আরীফ (প্রচার সম্পাদক), ড. মো. হাফিজুর রহমান (সহ-প্রচার সম্পাদক), ড. এ. কে. এম. নুরুল ইসলাম (সংগ্রহ ও প্রকাশনা সম্পাদক), মো. রশিদুজ্জামান (সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষাবিষয়ক সম্পাদক) ও ড. নূরুন নাহার (মহিলা বিষয়ক সম্পাদক)। এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. এম এয়াকুব আলী ও প্রফেসর ড. মো. নজিবুল হক।