সংবাদ সংক্ষেপ

কুমারখালিতে জেলেদের পরিচয়পত্র প্রদান কুমারখালি (কুষ্টিয়া) সংবাদদাতা\ বুধবার কুষ্টিয়ার কুমারখালিতে জেলেদের মাঝে পরিচয়পত্র প্রদান করা হয়। উপজেলার চাঁপড়া ইউনিয়নের কালীগঙ্গা বাদলবাসা বাঁওড়ে এ উপলক্ষে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা মত্স্য কর্মকর্তা আবদুল কুদ্দুস আকন্দ। আলোচনা করেন উপজেলা মত্স্য কর্মকর্তা সাজদার রহমান, মত্স্য কর্মকর্তা শরীফুল ইসলাম, হাসান আহমেদ, গৌতম কুমার রায়, জেলে হানিফ, সাইদুল, নজরুল, সলক, আকমল, আবদুল প্রমুখ। শ্রীপুরে পূজা উদযাপন পরিষদের কমিটি শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা\ সংগঠনকে আরো গতিশীল করতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীপুর উপজেলা শাখার পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শ্যামল কুমার শিকদারকে আহ্বায়ক এবং মনোরঞ্জন সরকার, বিশ্বাস কার্তিক চন্দ্র, কান্তিভূষণ বিশ্বাস এবং অপূর্ব মিত্রকে যুগ্ম-আহ্বায়ক করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কোটালীপাড়ায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা\ কোটালীপাড়া উপজেলায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত বুধবার পৌরসভার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি হয়। শেষে পৌরসভা হলরুমে পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় সহকারী অধ্যাপক কার্তিক চন্দ্র বিশ্বাস, শিক্ষক হাবিবুর রহমান, পৌর কাউন্সিলর হুমায়ুন কবীর বক্তব্য রাখেন। সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভা সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা\ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে গতকাল বুধবার নোয়াখালীর সেনবাগ পৌর শহরে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা গণমিলনায়তনে সমিতির নবনির্বাচিত সভাপতি আবু আমানউল্যাহর সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি আবুল কালাম আক্তার দুলাল, সাবেক সভাপতি হাজী আবদুদ ওয়াদুদ, ভিপি আবু নাসের দুলাল প্রমুখ। পিরোজপুরে জন্ম নিবন্ধন দিবস পালন পিরোজপুর অফিস\ জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে গতকাল বুধবার পিরোজপুর পৌরসভার উদ্যোগে র্যালি বের হয়। এরপর পৌর মিলনায়তনে ভারপ্রাপ্ত মেয়র মিনারা মাহবুবের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আব্দুল সালাম বাতেন, পৌর কাউন্সিলর সরোয়ার হোসেন হাওলাদার, পৌর কাউন্সিলর হুমায়ুন কবির সিকদার, পৌর সচিব বনি আমীন, প্রশাসনিক কর্মকর্তা জামাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান প্রমুখ। গোয়ালন্দ পৌরসভার বাজেট গোয়ালন্দ (রাজবাড়ি) সংবাদদাতা \ নতুন কোন করারোপ ছাড়াই মঙ্গলবার বিকেলে রাজবাড়ী গোয়ালন্দ পৌরসভার ২০১৩-২০১৪ সালের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গোয়ালন্দ পৌরসভা মেয়রের কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বাজেট ঘোষণা করেন মেয়র শেখ মো. নিজাম। রামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২০১৩-২০১৪ অর্থবছরের ১৮ কোটি ৩৯ লক্ষ ৬ হাজার ৭শ’ টাকার বাজেট ঘোষণা করেছে। গতকাল বুধবার পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র বেলাল আহম্মেদ বর্তমান পরিষদের তৃতীয় এ বাজেট ঘোষণা করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার গোলাম সরোয়ার মন্টু, রামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আকবর হোসেন, সাংবাদিক আবু ছায়েদ মোহনসহ রাজনৈতিক, সামাজিক সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নওগাঁ হাঁপানিয়া ইউপির বাজেট ঘোষণা নওগাঁ প্রতিনিধি \ নওগাঁর সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়ন পরিষদের ২০১৩-২০১৪ অর্থবছরে ২৭ লাখ ১৯ হাজার ৬শ’ ৬০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোস্তাক আহমেদ এ বাজেট ঘোষণা করেন। গতকাল বুধবার পরিষদ হলরুমে পরিষদের সচিব আব্দুল মান্নান, ওয়েভ ফাউন্ডেশন নওগাঁর প্রোগ্রাম অফিসার জসিম উদ্দিন, সাথী বেগম, এলাকার সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিষদের সদস্যবৃন্দ উপস্থিতি ছিলেন। মেহেরপুর কালেক্টরেটে কর্মবিরতি অব্যাহত মেহেরপুর প্রতিনিধি \ বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে কালেক্টরেটের কর্মরতরা তাদের পদবী পরিবর্তন ও সম্মানজনক বেতন স্কেল প্রাপ্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করে। এসময় বক্তব্য রাখেন কালেক্টরেট সহকারী সমিতি মেহেরপুর জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আফতাব আলী খান, আব্দুর রেজা, আব্দুর রহমান, রফিকুল ইসলাম, তহিদুল ইসলাম প্রমুখ। দিনাজপুরে ক্ষেতমজুরদের স্মারকলিপি স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নের মধুপুর গ্রামের চন্দনদিঘীসহ সকল খাসপুকুর ও খাস জমি ভূমিহীন ক্ষেতমজুর ও দরিদ্র গ্রামীণ মজুরদের মধ্যে বরাদ্দের দাবিতে গতকাল বৃহস্পতিবার ক্ষেতমজুর সমিতি বিরল উপজেলা কমিটির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি মোঃ গোলাম কিবরিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য যোগেশ চন্দ্র রায়, বিরল উপজেলা কমিটির সভাপতি দীপংকর চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ক্ষিতিশ চন্দ্র রায় প্রমুখ। কসবা কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ বুধবার কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা ইউসিসিএর প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কসবা সমিতির সভাপতি মো. আবদুর রউফ রব্বানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুরজিত চন্দ্র দত্ত, উপজেলা মত্স্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সহ-সভাপতি মো. তবিবুর রহমান জীবন, পরিচালক মো. গোলাম জিলানী, হিসাবরক্ষক (মউ) মো. মোতালিব ও কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা। শ্যামনগরে ফেনসিডিল ব্যবসায়ী আটক শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা \ শ্যামনগরের নুরনগর বাজার থেকে চিহ্নিত ফেনসিডিল ব্যবসায়ী বাবুকে ডিবি পুলিশ আটক করেছে। এসময় তার নিকট থেকে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকাল সন্ধ্যায় উপজেলার নুরনগর বাজারের সঞ্জয়ের চায়ের দোকান থেকে ফেনসিডিল বিক্রয়কালে ডিবি পুলিশ তাকে হাতেনাতে আটক করে। স্বরূপকাঠিতে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন স্বরূপকাঠি(পিরোজপুর ) সংবাদদাতা \ বুধবার স্বরূপকাঠি উপজেলার সোহাগদল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. এনামুল হক বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মো. শহীদুল্লাহ মিয়া, মো. আব্দুল হামিদ, এ্যাড.এস এম ফুয়াদ, মো. মহিউদ্দিন আহমেদ ও জি এম কবির প্রমুখ। পরে মো. মোশাররফ হোসেনকে সভাপতি ও মো. শাহ আলম রিজভীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ইউনিয়ন আওয়ামী লীগ কমিটি গঠন করা হয়। পীরগঞ্জ কলেজে ছাত্রলীগের নবীন বরণ পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা\ পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে উচ্চ মাধ্যমিক, ডিগ্রী পাস ও অনার্স কোর্সের ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের বরণ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ চত্বরে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ ইমদাদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি মোঃ নুরে আলম সিদ্দিক বিদ্যুত্। ফরিদপুর ডিসি অফিস কর্মচারীদের মানববন্ধন ফরিদপুর প্রতিনিধি \ ন্যায়সঙ্গত বেতন স্কেল প্রণয়নের দাবিতে ফরিদপুর জেলা প্রশাসনের কর্মচারীরা বৃহস্পতিবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। একই দাবিতে গত তিনদিন যাবত্ তারা তিন ঘণ্টা করে কর্মবিরতি পালন করে আসছে। আন্দোলনকারী কর্মচারীরা জানিয়েছে, সরকার যতদিন পর্যন্ত কালেক্টরেট কর্মচারীদের ন্যায্য দাবি মেনে না নিচ্ছে, ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। নওগাঁয় জেলা প্রশাসন কার্যালয়ে কর্মবিরতি নওগাঁ প্রতিনিধি \ পদবী ও বেতন স্কেল পরিবর্তনের দাবিতে বৃহস্পতিবার সকাল নওগাঁয় পূর্ণ দিবস কর্মবিরতি, অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ পালন করে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে সমিতির সভাপতি আফাজ উদ্দীন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমিতির সাধারণ সম্পাদক রেজানুর রহমান, সহ-সভাপতি মোতাহার হোসেন, ফরিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।