সেতাবগঞ্জে বাস চাপায় আহত ৮ দুইটি বাসে জনতার আগুন

দিনাজপুর-সেতাবগঞ্জ পাকা সড়কে সেতাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিলে ৮ জন আহত হয়। ঘটনার আকস্মিকতায় উত্তেজিত জনতা ২টি বাস আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় সেতাবগঞ্জ পৌর এলাকার রেলগুমন্টি নামক স্থানে রুমাইয়া নামের একটি যাত্রীবাহী বাস রাস্তার পার্শ্বে দাঁড়িয়ে থাকা পথচারীদের এলোপাতাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় সোহেল (১৭), রেজাউল (২২), সাদেকুল (২৮), মহেশ (৬০), জয়নুল (২৯), সাইফুল (৩০), ফিরোজ্জামান (৩০) ও সোহেল (২২) আহত হয়। এই ঘটনায় উত্তেজিত জনতা সাথে সাথে সেতাবগঞ্জ বাসষ্ট্যান্ডে গিয়ে যাত্রীবাহী বাস রুমাইয়া বগুড়া-জ-০৪-০০৫২ এবং এসপি- দিনাজপুর- জ- ১১-০০২২ নামের পরিবহন দুটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। ঘটনাস্থালে সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রায় ১ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সেতাবগঞ্জ দিনাজপুর পাকা সড়কে প্রায় ২ ঘণ্টা সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে। তবে এ পর্যন্ত যাত্রীবাহী বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। স্থানীয় থানা পুলিশ পরিস্থিতি শান্ত করে।