না.গঞ্জ সিটি করপোরেশনে ৩শ ৬১ কোটি টাকার বাজেট অনুমোদন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২০১৩-২০১৪ অর্থবছরের জন্য ৩শ ৬১ কোটি ১৬ লাখ ৭১ হাজার ৩৭৬ টাকার বাজেট প্রণয়ন করেছে। এবারের বাজেটেও নতুন করে কোন কর আরোপ করা হচ্ছে না। ২০১৩-২০১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ইতিমধ্যে করপোরেশনের কাউন্সিলরদের মাসিক সভায় অনুমোদিত হয়েছে। আগামী ৮ জুলাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করবেন। সেদিন আইভী গত বছরের বাজেট বাস্তবায়ন নিয়ে জনসাধারণের সঙ্গে আলোচনা করবেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী জানান, নগরবাসীর মধ্যে এখন উন্নয়নের চাহিদা বেড়ে গেছে। সেদিকটা লক্ষ্য রেখেই এবারের বাজেট ঘোষণা করা হবে। লামা পৌরসভার বাজেট লামা (বান্দরবান) সংবাদদাতা \ বান্দরবানের লামা পৌরসভার ২০১৩-২০১৪ অর্থবছরের জন্য ৭ কোটি ৯২ লাখ ৫৬ হাজার ৪১৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র মো. আমির হোসেন এই বাজেট ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন লামা প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া ও পৌরসভার সচিব সুমন চৌধুরী। বক্তব্য রাখেন লামা প্রেসক্লাব সেক্রেটারি মুহাম্মদ কামালুদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র দিদারুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর আবু তাহের, মোহাম্মদ রফিক, মো. সাইফুদ্দিন ও শ্যামলী দাশ প্রমুখ। গোদাগাড়ী পৌরসভার বাজেট গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা \ গোদাগাড়ী পৌরসভার ২০১৩-২০১৪ অর্থবছরের জন্য ১৭ কোটি ৮৪ লাখ ৪১ হাজার ৩২৩ টাকা ৬২ পয়সার বাজেট ঘোষণা করেছে। বুধবার পৌরসভার সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মুহাম্মদ আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মুহাম্মদ ওবাইদুল্লাহ, মাহবুবুর রহমান বিপ্লব, কাউন্সিলর জোহাক আলী, নওশাদ আলী, আশরাফুল হক উসমান, শহিদুল ইসলাম, মোহাম্মদ আলম, এমদাদুল হক মুকুল, রবিউল ইসলাম, সুফিয়া খাতুন মিলি, রোকেয়া বেগম, মুনিরা বেগম প্রমুখ। জলঢাকা পৌরসভার বাজেট জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর জলঢাকা পৌরসভার ২০১৩-১৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস.এম মাহফুজুল হক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকন-উল-হাসান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মিন্টু।