খুলনা থেকে ঢাকাগামী বাস-ট্রাকের ধর্মঘট প্রত্যাহার
প্রকাশ : ০৪ জুলাই ২০১৩, ২৩:১৭
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের আশ্বাসের পর খুলনা বিভাগের ১০ জেলার ঢাকাগামী বাস-ট্রাকের ৪৮ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ খবর জানান। সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়। তবে ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ১৫ জুলাইয়ের মধ্যে তাদের দাবি মানা না হলে পরে আরো কঠোর কর্মসূচি দেয়া হতে পারে।