কুলখানি

হামিদা বেগম বাংলা একাডেমীর সাবেক অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক হামিদা বেগম (৬৯) গত বুধবার রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজিউন)। তিনি ১৯৬৮ এবং ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ফাতেমা খাতুন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইয়াছিন আলীর মা ফাতেমা খাতুনের কুলখানি আজ রামগঞ্জ উপজেলার সুরেরবাগে মরহুমার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। মরহুমার কুলখানিতে স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।