বাংলাভিশনে একাদশ বারের মতো শুরু হয়েছে হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘পবিত্র কোরআনের আলো’। এ সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘দেশের সেরা হাফেজ সন্ধানের এই বিশেষ অনুষ্ঠান বাংলাভিশনে প্রচার হচ্ছে ১ রমজান থেকে প্রতিদিন বিকেল ৫টা ২৫ মিনিটে। কোরআন তেলওয়াত শুনলে অশেষ সওয়াব হাসিল হয়। ইফতারের আগে এটি প্রচার হচ্ছে। আমরা যাঁরা এই অনুষ্ঠান দেখছি আল্লাহর অশেষ রহমত পাচ্ছি। গত ১১ বছর ধরে বাংলাভিশনে এই অনুষ্ঠানটি প্রচার হচ্ছে।’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন প্রফেসর মো. মোখতার আহমাদ।