গোপালগঞ্জে কৃষক হত্যায় এক আসামির যাবজ্জীবন
প্রকাশ : ০৪ জুলাই ২০১৩, ২৩:৩০
গোপালগঞ্জের মুকসুদপুর থানার মুনিরকান্দি গ্রামের কৃষক আলমগীর বেপারী হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাদণ্ডের অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামির নাম এবাদুল গাজী। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৯ আসামিকে আদালত বেকসুর খালাস দিয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এবিএম সাজেদুর রহমান গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।