সুদের টাকা দিতে ব্যর্থ গৃহবধূ নির্যাতিত হলো গ্রেফতার চার
প্রকাশ : ০৪ জুলাই ২০১৩, ২৩:৩২
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পুষআমলা গ্রামে সুদের টাকা দিতে ব্যর্থ হওয়ায় দুইদিন ধরে নিজবাড়িতে এক গৃহবধূকে লোহার শিকলে বেঁধে নির্যাতন করা হয়েছে। এই ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ বৃহস্পতিবার সুদের কারবারি হিসেবে পরিচিত বিষ্ণু ঘোষ, শিশির কুমার মন্ডল, তপন বারুরী, সুশিল বিশ্বাসকে গ্রেফতার করে। থানার ওসি নুরুল ইসলাম শেখ জানান, নির্যাতিত মহিলা মোট সাতজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।