হেরোইন উদ্ধার গ্রেফতার ১
প্রকাশ : ০৪ জুলাই ২০১৩, ২৩:৩৩
পুরান ঢাকায় হেরোইনসহ মনিরুজ্জামান টিটু নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৫০ গ্রাম হেরোইন। মাদক নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো টিম গতকাল পুরান ঢাকার জনসন রোডস্থ একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে মনিরুজ্জামান জানায়, সে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত এলাকা থেকে এ হেরোইন সংগ্রহ করে ঢাকার খুচরা ব্যবসায়ীদের নিকট সরবরাহ করার উদ্দেশ্যে এনেছিল। এ ব্যাপারে পরিদর্শক ফজলুল হক খান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী থানায় মামলা করেছেন।