রাণীশংকৈলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাবেশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার টেকিয়া মহেশপুর রেজিস্টার্ড প্রাইমারী স্কুল মাঠে সম্প্রতি ‘নারীর প্রতি সহিংসতা মুক্ত আদর্শ গ্রাম প্রকল্পের আয়োজনে ‘মডেল ভিলেজ গঠনে এলাকাবাসীর ভূমিকা’ শীর্ষক এক সমাবেশ অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ (ঢাকা) ও পল্ল¬ী শ্রী (দিনাজপুর)’র সহযোগিতায় মহেশপুর মডেল ভিলেজ এ্যাকশন কমিটির সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা জাহান লিটা।