ঘূর্ণিঝড় মোকাবিলায় হীড বাংলাদেশের কার্যক্রম

ঘূর্ণিঝড় মহাসেন উপকূলে আঘাত হানছে এ সংবাদে যখন আমতলী, তালতলী, কুয়াকাটা, কলাপাড়ার মানুষ উদ্বিগ্ন তখন বেসরকারি সংস্থা হীড বাংলাদেশের মানিকঝুড়ি এরিয়া অফিস পাখিমারা, তালতলী ও কুয়াকাটা অফিসে হাজার হাজার লোক আশ্রয় নেয়। আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেয়া মানুষগুলোর মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয় হীড বাংলাদেশের উদ্যোগে।