গোবিন্দগঞ্জে
সহিংসতা
প্রতিরোধে সভা
প্রকাশ : ০৫ জুলাই ২০১৩, ১৮:১২
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি ডিভিসন, পরিবর্তিত জীবনের সন্ধানে (পজিসন) কর্মসূচির আয়োজনে গত রোববার সাংবাদিকদের সাথে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নারীর প্রতি সকল প্রকার নির্যাতন, যৌন হয়রানি ও সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহবানে পজিসন কার্যালয় মিলনায়তনে গোবিন্দগঞ্জ সাংবাদিক পরিষদসহ স্থানীয় সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এ অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন পজিসন কর্মসূচির সিনিয়র সেক্টর স্পেশালিস্ট মোঃ মশিউর রহমান।