বাঁশখালী এনজিও সমন্বয় পরিষদের কার্যকরী কমিটি গঠিত

বাঁশখালীতে কর্মরত এনজিওদের নিয়ে গঠিত বাঁশখালী এনজিও সমন্বয় পরিষদের কার্যকরী কমিটি গঠন কল্পে নির্বাচন কমিশনের তফসিল অনুসারে সম্প্রতি ওয়েসিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার বিমল চন্দ হাওলাদারের সভাপতিত্বে এই সময় নির্বাচন কমিশনার কল্যাণ বড়ুয়া, মোস্তফা কামাল, রিচার্ড অসীম মণ্ডলসহ নির্বাচনে অংশগ্রহণকারী এনজিও সংস্থার প্রধানগণ ও কর্মরত কর্তারা উপস্থিত ছিলেন। এতে এফডিএসআর-এর ম্যানেজার তৌহিদুর রহমান তরুণ সভাপতি, উদ্দীপনের ম্যানেজার মো. শাওকাতুর ছগির সহ-সভাপতি, ওয়েসিসের নির্বাহী পরিচালক আছমা আক্তার মুন্নী সাধারণ সম্পাদক, ব্র্যাক ওয়াস কর্মসূচির ম্যানেজার মো. আল আমিন সহ-সাধারণ সম্পাদক, ঘরনীর ম্যানেজার হাফিজুর রহমান অর্থ সম্পাদক, কোকদণ্ডি নারী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক শোভা ধর ও হীড বাংলাদেশ বাঁশখালী শাখার ম্যানেজার মনির উদ্দিন নির্বাহী সদস্য মনোনীত হন।