বিনোদন প্রতিদিন চয়েজ

এটিএন বাংলায় আজ রাত ৮টায় সরাসরি সম্প্রচার হবে লাইভ মিউজিক্যাল শো ‘রক অ্যান্ড রিদম’। বসুন্ধরাস্থ এটিএন বাংলার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির সঞ্চালনায় রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার। গানের ফাঁকে ফাঁকে উপস্থাপক অতিথির সাথে আলাপচারিতায় অংশ নেবেন। এবারের পর্বের অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন বিলাস খান।