ঢাকা মেট্রোর ‘বৃষ্টিকাব্য’
প্রকাশ : ০৫ জুলাই ২০১৩, ১৮:৪৭
ইদানীং কালের গানের এই মন্দা বাজারে নিজেদের ঢোল নিজে পেটানো ছাড়া নতুনদের কোনো বিকল্প নেই। তাই অনলাইনে নিজেদের ক্যাম্পেইনেই ব্যস্ত থাকথে হয় এখনকার ব্যান্ড দলগুলোকে। সম্প্রতি আরবান ফোক ও রক ভিত্তিক নতুন ব্যান্ড ‘ঢাকা মেট্রো’ তাদের প্রথম স্টুডিও ট্র্যাক ‘বৃষ্টি কাব্য’ প্রকাশ করলো অনলাইনে। এ ছাড়াও কয়েকটি এফএম রেডিওতে গানটি আনলিরিলিজড ট্র্যাক হিসেবে মুক্তি পেয়েছে। গানটি ডাউনলোড করা যাবে ঢাকা মেট্রোর ফেসবুক পেজ (www . facebook . com /DhakaMetrobd) ও বিভার্বনেশন থেকে। চলতি মাসেই তারা বেশ কয়েকটি এফ এম রেডিও ও অনলাইনে রিলিজ করবে তাদের দ্বিতীয় গান ‘স্বত্তা’। ২০১১ সালে ঢাকা মেট্রো ব্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং জ্যামিং শুরু করে। যদিও তাদের গান তৈরির কাজ শুরু হয় ২০০৫ সাল থেকে। ইতিপূর্বে ব্যান্ডটি ২০০৯ সালে ‘কুমির’ ও ‘মোড়ক’ নামে দুটি ছোটছবিতে গান করে। প্রায় বিশটি নতুন গান নিয়ে তারা প্রস্তুত হচ্ছে তাদের প্রথম অ্যালবামের জন্য। এই ব্যান্ডের সদস্যরা হলেন—গ্যাব্রিয়েল সুমন, প্যানুয়েল প্রিন্স, তন্ময় শাহরিয়ার, এবং গেস্ট মিউজিশিয়ান হিসেবে আছেন শাহরিন শাহরিয়ার ও শাহরিয়ার সৌরভ।