ইচ্ছা শক্তি দিয়ে প্রতিবন্ধকতাকে জয় শাহিনার
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০৫ জুলাই ২০১৩, ২১:২৭
ইচ্ছে শক্তি দিয়ে প্রতিবন্ধকতাকে জয় করেছে শাহিনা। শারীরিক অক্ষমতাকে ডিঙ্গিয়ে পড়ালেখা করে সে অনেকদূর এগিয়ে যেতে চায়। ১৩ বছর আগে উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের হিজবুল্লা পাড়া গ্রামের দিনমজুর শাহাদত্ হোসেনের ঘরে প্রতিবন্ধী হিসেবে জন্ম নেয় শাহিনা। জন্ম থেকে নেই ডান হাতের কব্জি ও বাম হাতের কনুই পর্যন্ত্ত। প্রতিকূলতার সাথে লড়াই করে বড় হতে থাকে সে। তার শারীরিক স্বাভাবিক বৃদ্ধি ঘটেনি। বয়সের তুলনায় উচ্চতা একেবারেই কম। পড়ালেখার প্রতি অসীম আগ্রহ দেখে বাবা শাহাদত্ হোসেন তার বড় মেয়ে শাহিনাকে ভাই-বোনের সাথে বিদ্যালয়ে পাঠায়। শাহিনার ছোট ভাই-বোনেরা স্বাভাবিক হওয়ায় তারা তাকে পাহারা দিত যাতে তার ইচ্ছাকে প্রতিবন্ধীর তাচ্ছিল্যে কেউ থামাতে না পারে। মুখ দিয়ে লিখে পড়ালেখার সিঁড়িতে এখন সে মমিনগঞ্জ দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।