নোয়াখালীতে কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি
প্রকাশ : ০৫ জুলাই ২০১৩, ২১:২৮
পদোন্নতি ও বেতন বৈষম্য দূর করার দাবিতে কালেক্টরেট সহকারী সমিতি নোয়াখালী জেলা শাখা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মচারীরা মিছিল ও সমাবেশ করে। সমাবেশে সমিতির জেলার সভাপতি সামছুউদ্দিন বেলালের সভাপতিত্বে সাবেক সভাপতি নূর আলম মিন্টু, সিনিয়র সহ-সভাপতি শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক পিংকু কুমার পাল, নির্বাহী সদস্য লুত্ফর রহমান, নূরুল হক ও মাঈনউদ্দিন বাহার বক্তব্য রাখেন।