টেকনাফে ফুটবল খেলাকে কেন্দ্র করে আহত ১০
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ০৫ জুলাই ২০১৩, ২১:২৯
টেকনাফে ফুটবল খেলাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় ঘন্টাব্যাপী টেকনাফ-শাহপরীরদ্বীপ সড়ক যাতায়ত বন্ধ থাকে। জানাযায়, বৃহস্পতিবার বিকালে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সেমি ফাইনালের খেলায় তরুন প্রবাহ হাবিরপাড়া একাদশ ৩-০ গোলে নাজিরপাড়া এনামূল একাদশকে পরাজিত করে। সুষ্টভাবে খেলা শেষে দুদল ও সমর্থকরা এলাকায় চলে যাওয়ার পথে নাজিরপাড়া এলাকায় কয়েকজন যুবকের সাথে খেলোয়াড় ও সর্মথকদের কথাকাটাকাটির এক পর্যায়ে হাবিরপাড়া একাদশের খেলোয়ার রশিদ আলমকে চুরিকাঘাত করে। এ সময় শুরু হয় উত্তেজনা। এতে হাবিরপাড়া একাদশের খেলোয়ার ছিদ্দিক, সৈয়দ আহাম্মদ, নূরুল আমিন, মৌলভীপাড়ার আব্দুর রহমান ও সিরাজ হামলার শিকার হয়। এ ঘটনার খবরে হাবির পাড়া ও মৌলভীপাড়া এলাকায় লোকজন অস্ত্রসস্ত্র নিয়ে এগিয়ে আসলে নাজিরপাড়ার লোকজনও এগিয়ে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও কয়েক রাউন্ড গুলি বর্ষণ হয় বলে জানাগেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার টান টান উত্তেজনা বিরাজ করছে।