মেহেরপুর জেনারেল হাসপাতাল খুলনা বিভাগীয় পর্যায়ে সেরা পুরস্কৃত
প্রকাশ : ০৫ জুলাই ২০১৩, ২১:২৯
জরুরি প্রসূতি সেবাই বিশেষ অবদান রাখায় মেহেরপুর জেনারেল হাসপাতাল খুলনা বিভাগীয় পর্যায়ে সেরা হিসেবে পুরস্কার লাভ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নজরুল ইসলামের হাতে পদক ও সনদপত্র তুলে দেন। ইউনিসেফের উদ্যোগে জরুরি প্রসূতি সেবাই বিশেষ অবদান রাখায় দেশের সব ক’টি বিভাগে একটি করে সেরা পুরস্কার দেয়া হয়। মেহেরপুর জেনারেল হাসপাতালে কর্মরত ডা.তাপস কুমারের নেতৃত্বে জরুরি প্রসূতিসহ এক সাথে ৪টি ওটিতে অপারেশন করায় ওই পুরস্কার পেতে সহায়ক ভূমিকা পালন করে।