জামালপুরে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু
প্রকাশ : ০৫ জুলাই ২০১৩, ২১:৩০
জামালপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি জামালপুর প্লাটফর্ম থেকে মেলান্দহের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রেনটি সদর উপজেলার ঝিনাই ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় ট্রেনের দরজায় দাঁড়ানো অজ্ঞাত এক যুবক হঠাত্ ব্রিজের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই যুবকটির মৃত্যু হয়। নিহত যুবকের পরনে কমলা রঙের ডোরাকাটা লুঙ্গি এবং কালো শার্ট ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত যুবকের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।