বিরামপুর থানার ওসি’র ব্যতিক্রমী উদ্যোগ!
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৫ জুলাই ২০১৩, ২১:৩০
বিরামপুর থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল অপরাধমুক্ত নতুন প্রজন্ম তৈরির মিশনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় করেন। এসব শিক্ষা প্রতিষ্ঠানে তিনি যৌতুক, ইভটিজিং ও মাদকের ভয়াবহতা এবং অপরাধমুক্ত সমাজের ভবিষ্যত্ চিত্র উপস্থাপন করেন। তিনি নিজের অফিসে পাঠাগার স্থাপন করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। ছাত্র-ছাত্রীদের বই পড়তে উদ্বুদ্ধ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় প্রতিটি শ্রেণিকক্ষে বিজয়ীদের মাঝে সৃজনশীল বই উপহার দিচ্ছেন। বই পড়ায় উদ্বুদ্ধকরণে বিরামপুরের ওসি’র প্রচারাভিযান ও কুইজ প্রতিযোগিতায় তার সাথে রয়েছেন শিক্ষানবীশ এএসপি সাজ্জাদ হোসেন। ওসি নাসির উদ্দিন মণ্ডল বলেন, উপজেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ প্রতিযোগিতা শেষে বিরামপুরে বড় পরিসরে “বই পড়া” শীর্ষক ক্যাম্পেইন করা হবে। ৩ জুলাই পর্যন্ত তিনি দেশমা উচ্চ বিদ্যালয়, মোহনপুর উচ্চ বিদ্যালয়, বিনাইল উচ্চ বিদ্যালয়, একইর উচ্চ বিদ্যালয়, বেপারীটোলা উচ্চ বিদ্যালয়, বেপারীটোলা দাখিল মাদ্রাসা, খানপুর কারামতিয়া দাখিল মাদ্রাসায় প্রচারাভিযান ও কুইজ প্রতিযোগিতা করেছেন।