ব্লাড ক্যান্সারে আক্রান্ত
আলিফকে বাঁচাতে
এগিয়ে আসুন
প্রকাশ : ০৫ জুলাই ২০১৩, ২১:৩৭
ব্ল¬াড ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র রায়হান ইসলাম আলিফকে বাঁচাতে প্রয়োজন ৬০ লাখ টাকা। গোপালগঞ্জ শহরের মলেকা একাডেমির ১ম শ্রেণীর মেধাবী এ শিক্ষার্থীকে বাঁচাতে সমাজের বিত্তবানসহ সকলের সহযোগিতা চেয়েছেন তার বাবা গোলাম কিবরিয়া। আলিফের মা শিরিন আক্তার কনা বলেন, বর্তমানে আলিফ ভারতের ভেলোরে খ্রিষ্টিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। চিকিত্সকরা তার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরামর্শ দিয়েছেন। এ চিকিত্সায় ৬০ লাখ টাকা প্রয়োজন। সাহায্য পাঠানোর ঠিকানা: শিরিন আক্তার কনা, সঞ্চয়ী হিসাব নং ১০৫৬৪, কৃষি ব্যাংক, গোপালগঞ্জ শাখা, গোপালগঞ্জ, মোবাইল নং ০১৭১২৭৭৩৬৯৮।