তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই

ফরিদপুরের নগরকান্দায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, এ সরকার সম্প্রতি সিটি কর্পোরেশন নির্বাচন করে দেশবাসীকে বুঝিয়ে দিয়েছে যে আর কোন নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই। তিনি শুক্রবার দুপুরে নগরকান্দা উপজেলায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, মো. দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী বাবলু। এ সময় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শতাধিক শিশুর মাঝে শিক্ষাবৃত্তির নগদ চেক এবং শিক্ষার বিভিন্ন উপকরণ প্রদান করেন সংসদ উপনেতা।