গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
গাংনী উপজেলার বামন্দী শহরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মিনারুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাজীপুর গ্রামের হালসানা পাড়ার দসির উদ্দীনের ছেলে।
রবিবার দুপুর ২টার দিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ মিনারুল ইসলামের লাশ তার বামন্দী শহরের বাড়ি থেকে উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মিনারুল সকাল থেকে একজন ইলেক্ট্রিক মিস্ত্রিকে সঙ্গে নিয়ে বামন্দী শহরের বাড়িতে বিদ্যুত্ লাইনের কাজ করছিল। দুপুরে ইলেক্ট্রিক মিস্ত্রি বাড়ি চলে যায়। এবং মিনারুল নিজে বিদ্যুত্ লাইনের বাকি কাজগুলো করছিল। এক পর্যায়ে বিদ্যুত্স্পৃষ্টে সে মারা যায়। দুপুরের দিকে ঘরে মিনারুলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে।