কলাপাড়ায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা

কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকায় বাথরুমে রাখা বালতির পানিতে ডুবে জিদনী (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

শিশুর বাবা আনোয়ার হোসেন জানান, বাথরুমে ২৫ লিটারের বালতিতে পানি ভরা ছিল। সবার অগোচরে জিদনী বাথরুমে ঢুকে বালতির পানিতে পড়ে যায়। ঘরে জিদনীর সাড়া শব্দ না পেয়ে তারা খুঁজতে থাকে। এক পর্যায়ে বাথরুমের বালতির পানির মধ্যে ডুবন্ত অবস্থায় জিদনীকে দেখতে পায়। তাত্ক্ষণিক কলাপাড়া হাসপাতালে নিলে চিকিত্সক জিদনীকে মৃত ঘোষণা করেন।