দলিল লেখকদের
৭ দফা বাস্তবায়নের
দাবি
প্রকাশ : ০৫ জুলাই ২০১৩, ২২:৫৯
গতকাল শুক্রবার বাংলাদেশ দলিল লেখক সমিতির এক সভা নূর আলম ভুঁইয়ার সভাপতিত্বে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
সভায় দলিল লেখকদের সম্মানীভাতা বৃদ্ধিসহ ৭ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানানো হয়। অন্যথায় রমজান শেষে রাজধানীর মুক্তাঙ্গনে মহাসমাবেশ করার সিদ্ধান্ত হয়। সভায় বক্তব্য রাখেন মোশাররফ হোসেন, সাদেকুর রহমান, খুরশেদ আলম বাবুল, সৈয়দ আবু তালেব, নাসির উদ্দিন আহমেদ, প্রদীপ পাল নিতাই, মো. হান্নান, দলিলুর রহমান প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি