চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু
চাটমোহর (পাবনা) সংবাদদাতা
পাবনায় রসিকতা করে পায়ুপথে হাওয়া ঢুকিয়ে দুলাল হোসেন (২৮) নামের এক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে বরাত হোসেন নামের আরেক সহকর্মী শ্রমিকের বিরুদ্ধে। শনিবার দুপুর ২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান দুলাল। এর দু’দিন আগে গত বৃহস্পতিবার দুপুরে পাবনা বিসিক শিল্পনগরীতে তাকে পায়ুপথে হাওয়া ঢোকানোর ঘটনা ঘটে। নিহত দুলাল চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পূর্বটিয়ারতলা গ্রামের আবু বক্কারের ছেলে। অভিযুক্ত বরাত হোসেন একই গ্রামের কামাল হোসেনের ছেলে।
চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, পাবনা সদর থানা পুলিশের মাধ্যমে আমরা খবর পেয়ে অভিযুক্ত বরাত আলীকে ধরতে অভিযান শুরু করেছি। তবে ঘটনাটি যেহেতু সদর থানায় ঘটেছে, এ ব্যাপারে তারাই আইনগত ব্যবস্থা নেবে।
পাবনা বিসিক শিল্পনগরীর এস্টেট অফিসার রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি আমার জানা নেই। কারখানা মালিকদের সঙ্গে কথা বলে খোঁজ নিচ্ছি। কোন কারখানায় কাজ করতো দুলাল তারও কোনো তথ্য জানাতে পারেননি তিনি।