দুই সপ্তাহেও উদ্ধার হয়নি খুলনায় নিখোঁজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র
প্রকাশ : ০৫ জুলাই ২০১৩, ২৩:২১
গত দুই সপ্তাহেও খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল-আশিক নির্মাণকে উদ্ধার করতে পারেনি পুলিশ। পুলিশ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে তার পরিবারের পক্ষ থেকে সব ধরনের তথ্য দেয়া সত্ত্বেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
পারিবারিক সূত্র জানায়, গত ২৩ জুন খুলনা নর্দান ইউনিভার্সিটিতে নির্মাণের পরীক্ষা ছিল। সকালে ফুলবাড়ীগেটস্থ জাব্দীপুরের বাড়ী থেকে বেরিয়ে যাওয়ার পর সে আর ফিরে আসেনি। ওই দিন রাতে নির্মাণের মামাতো ভাইকে ফোন করে মোটা অংকের মুক্তিপণ দাবি করা হয়। নির্মাণের পিতা টি.এম. সানাউর রহমান এ ব্যাপারে থানায় অভিযোগ জানিয়েছেন। খানজাহান আলী থানা পুলিশ বলছে, তারা নিখোঁজ ছাত্রটিকে উদ্ধারের জন্য চেষ্টা করছেন।