খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
প্রকাশ : ০৫ জুলাই ২০১৩, ২৩:২৩
গতকাল শুক্রবার নগরীর লবণচরা এলাকায় সন্ত্রাসীরা আনিস মোল্লা (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ জানায়, বেলা ১২টার দিকে এলাকাবাসী লবণচরা দারোগার ভিটা এলাকায় রক্তাক্ত অবস্থায় আনিসকে দেখতে পেয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত্য ঘোষণা করেন। পুলিশ ধারণা করছে, পূর্বশত্রুতার জের ধরে আনিসকে হত্যা করা হয়েছে। নিহত আনিস নগরীর লবণচরা এলাকার মুক্তার মোল্লার ছেলে। মামলা হয়েছে।