মুন্সীগঞ্জে নিখোঁজের ৫ দিন পর টেক্সি চালকের লাশ উদ্ধার

নিখোঁজের ৫ দিন পর বেবিটেক্সি চালক বিপ্লবের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমসপুর এলাকার দোগাছি অস্থায়ী হেলিপ্যাড থেকে লাশ উদ্ধার করে পুলিশ। হেলিপ্যাড এলাকার বালির নিচে হাত-পা বাঁধা গলিত অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। শ্রীনগর থানার ওসি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গত ১ জুলাই বেবিটেক্সি চালানোর সময় সে নিখোঁজ হয়। ধারণা করা হচ্ছে ছিনতাইকারী চক্র তাকে খুন করে তার বেবিটেক্সিটি ছিনতাই করে লাশটি মাটির নীচে পুঁতে রেখে যায়। বিপ্লব নিখোঁজ হবার পর পরিবারের পক্ষ থেকে শ্রীনগর থানায় জিডি করা হয়েছিল।