তাড়াশে খাদ্য গুদামে বোরো চাল সংগ্রহের উদ্বোধন

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

তাড়াশে সরকারি খাদ্য গুদামে বোরো চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম।

তিনি জানিয়েছেন, এবছর নয়জন মিলারের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ১,৪৭৬ মেট্রিক টন চাল ক্রয় করা হবে।

এসময় উপস্থিত ছিলেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম, চাল কল মালিক সমিতির সভাপতি ডা. কে এম শাজাহান আলী, সাধারণ সম্পাদক শাজাহান আলী খান প্রমুখ।