বিতর্কের সাথে মেহজাবিনের প্রেম

বিতর্কের ভেতরে থাকলেও হয়তো তারকাখ্যাতির সূচকটা বাড়ে। আর নয়তো নিজের অজান্তেই বিতর্কের ভেতরে পড়ে যান কেউ কেউ। তবে দেশের সুপার মডেল মেহজাবিনের ক্ষেত্রে ঠিক কোন দিকে এই সূচক ঘোরাফেরা করছে বলা মুশকিল। কারণ সর্বশেষ মোস্তফা সরওয়ার ফারুকীর ছবিতে সাইন করা মাত্রই ঘোষণা দিলেন যে, সেটিই তার প্রথম চলচ্চিত্র। অথচ এর আগে স্বপন আহমেদের ‘পরবসিনী’তে দিব্বি অভিনয় করেছেন। এরপর সর্বশেষ পাকিস্তানি ক্রিকেট প্লেয়ার মহীদ আফ্রিদির একটি ফ্যাশন হাউজের ওপেনিংয়ে মডেল হিসেবে র্যাম্পে অংশ নেন মেহজাবিন। ব্যাস এতেই বিতর্কের উনুনে আবারও যেন গুঞ্জন ছড়াতে থাকে। শহীদ আফ্রিদীর সাথে নাকি মেহজাবিনের ব্যাপক ঘনিষ্ট যোগাযোগ। বিষয়টিকে স্রেফ গুজব বলেই এর বিপক্ষে উড়িয়ে দিয়েছেন। তবে তারকা খ্যাতির শিখরে থাকলেই বোধ করি কিছুটা বিতর্কের মাখামাখিতে পড়তেই হয়। মেহজাবিন বেশ কটি সাক্ষাত্কারে বলেছেন আসলে পুরো বিষয়টিই নিজেদের মনগড়া গুজব । এ ছাড়া কিছুই না। আমি প্রফেশনার আর্টিস্ট তাই প্রফেশনের বাইরে কিছু ঘটলে তা সবাইকে জানিয়েই শুরু করব।