শাহরুখের ভক্ত দীপিকা!

বিগত বেশ কয়েকমাস ধরেই দীপিকা পাড়ুকোন শাহরুখের সঙ্গেই বেশি সময় দিচ্ছেন। তার একমাত্র কারণ ‘চেন্নাই এক্সপ্রেস’। মাঝে আরও একটি বিষয় আলোচনায় এসেছিল, তা হলো শাহরুখের ‘ডন’-এর তৃতীয় সিক্যুয়ালে দীপিকার কাজ করার সম্ভাবনা খুবই বেশি। এসব কার্যক্রমের জন্যই শাহরুখের সঙ্গে দীপিকার সময় একটু বেশিই কাটছে। আগামী মাসের প্রথম সপ্তাহেই মুক্তি পাবে শাহরুখ-দীপিকা অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি। এরইমধ্যে এর অডিও প্রকাশ হয়েছে। এই প্রকাশনা উত্সব শেষে এক সাক্ষাত্কারে দীপিকা বললেন শাহরুখ প্রসঙ্গে। তিনি বলেন, ‘শাহরুখ সবসময়ই আমার স্বপ্নের নায়ক ছিলেন, এখনও আছে। আর তার সঙ্গেই আমার বলিউড ক্যারিয়ার শুরু।’