২০০ পর্বে ‘পরীক্ষা প্রস্তুতি’
প্রকাশ : ০৬ জুলাই ২০১৩, ১৯:৩৩
আজ ‘পরীক্ষা প্রস্তুতি’র ২০০ তম পর্ব বাংলাভিশনে প্রচার হবে বিকেল ৫টা ২০ মিনিটে। পরীক্ষায় প্রস্তুতির বিভিন্ন বিষয় এই অনুষ্ঠানে আলোচনা করা হয়। আলোচনার জন্য অভিজ্ঞ দুজন শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকেন। নির্দ্দিষ্ট বিষয় নিয়ে তাঁরা আলোচনার পাশাপাশি ফোনে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।