স্মরণীয় উক্তি

 মিথ্যা বলার জন্য যত কারণই থাকুক না কেন, নিঃসন্দেহে সেখানে সত্য বলার জন্য তার চাইতেও ভালো কারণ ছিল। - বো বেনেট  ভালোবাসা অর্জনের চাইতে বিশ্বাস অর্জন করা বেশি ভালো। - জর্জ ম্যাকডোনাল্ড  বিশ্বাস করতে শেখাটা একজন মানুষের জীবনে সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। - আইজ্যাক ওয়াটস্  আমি যা কিছু দেখেছি তার সবকিছুই আমাকে যা কিছু দেখিনি তার সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে শেখায়। - র্যালফ ওয়াল্ডো ইমারসন  নিজেকে বিশ্বাস করতে শিখলে কীভাবে বাঁচতে হয় তাও তুমি জানতে পারবে। - গ্যোথে