জাতীয় প্রেসক্লাবে বর্ষাবরণ অনুষ্ঠান

শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে ‘বর্ষাবরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিল্পী ফেরদৌস আরা ও অনিমা রায় সঙ্গীত পরিবেশন করেন। সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক ও জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফরিদা ইয়াসমিনের পরিচালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি কাজী রওনাক হোসেন, সহ-সভাপতি বখতিয়ার রানা, কোষাধ্যক্ষ বদিউল আলম, ব্যবস্থাপনা কমিটির সদস্য হাসান হাফিজ, শামসুদ্দিন আহমেদ চারু, নূরুল হাসান খান, শান্তা মারিয়া ও মাঈনুল আলম। এনএনসি ব্যাংকের সৌজন্যে আয়োজিত অনুষ্ঠান উপভোগ করেন ক্লাবের নবীন ও প্রবীণ সদস্য ও তাদের পরিবারবর্গ। - প্রেস বিজ্ঞপ্তি