মেহেরপুরে ডাকাতি চেষ্টা ব্যর্থ, আহত ১
প্রকাশ : ০৬ জুলাই ২০১৩, ২১:৪০
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাঠপাড়ায় ডাকাতি করতে ব্যর্থ হয়ে ডাকাতদল বোমা নিক্ষেপ করে। এতে গৃহকর্তার ছেলে আহত হয়। তাকে চিকিত্সা দেয়া হয়েছে। জানা যায়, শুক্রবার রাতে ১০/১২ জনের ডাকাতদল সদর উপজেলার আমঝুপি গ্রামের মাঠপাড়ার সহিরুদ্দিনের বাড়িতে ডাকাতি করার চেষ্টা করে। ওই সময় গৃহকর্তা চিত্কার দিলে গ্রামবাসী ছুটে এসে ডাকাতদলকে ঘিরে ফেলার চেষ্টা করে। বেকায়দা দেখে ডাকাতদল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। ডাকাতের নিক্ষিপ্ত বোমার আঘাতে গৃহকর্তার ছেলে আব্দুল মান্নান আহত হয়। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিত্সা দেয়া হয়।