ঝিনাইদহে ২৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে ৮২টি স্কুল

ঝিনাইদহ জেলাতে ২৯ কোটি ৭১ লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে ৮২টি প্রাইমারি স্কুলের নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। বিভিন্ন প্রকল্পের অধীন ভবনগুলো নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। জেলা এলজিইডি দপ্তর সূত্রে জানা যায়, শৈলকুপা উপজেলায় ২৭টি স্কুল ভবন নির্মাণে ব্যয় হচ্ছে ১১ কোটি ৬৮ হাজার টাকা। কালীগঞ্জ উপজেলায় ৬ কোটি ২৯ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে ১৮টি, হরিণাকুন্ডু উপজেলায় ১ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে ৬টি, কোটচাঁদপুর উপজেলায় ৫ কোটি ২১ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে ৬টি, মহেশপুর উপজেলায় ৩ কোটি ৩৪ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে ৯টি ও সদর উপজেলায় ২ কোটি ১৫ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে ৮টি স্কুল ভবন নির্মাণ হচ্ছে। জানা যায়, চলতি অর্থবছরের (২০১২-২০১৩) মধ্যে স্কুল ভবনগুলোর নির্মাণ কাজ শেষ হবে বলে এলজিইডির নির্বাহী প্রকৌশলী রফিক-উল আলম জানান। অপরদিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ১৮ কোটি ৬৫ টাকা ২৩টি মাধ্যমিক স্কুল ভবন ও ৫ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ১০টি মাদ্রাসা ভবন নির্মাণ করছে।