‘বিটি বেগুন চাষের ছাড়পত্র দিয়ে সরকার কৃষিতে বিপর্যয় ডেকে আনছে’
প্রকাশ : ০৬ জুলাই ২০১৩, ২১:৪১
জেনেটিকালি মডিফাইড ‘বিটি বেগুন’ উন্মুক্ত চাষের ছাড়পত্র দিয়ে সরকার কৃষিতে বিপর্যয় ডেকে আনছে বলে অভিযোগ করেছে উবিনীগ ও নয়াকৃষি আন্দোলন। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার এ অভিযোগ করে বলেন, সাধারণ বেগুনের মধ্যে জিন প্রবেশ করিয়ে আমাদের জীবনের ওপর পরীক্ষা চালানোর উদ্যোগ নেয়া হয়েছে। অথচ ধরিত্রী সম্মেলনে স্বাক্ষরিত সনদ অনুযায়ী প্রাণবৈচিত্র্য রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা মনে করি, এ গবেষণা কৃষকদের জন্য নয়, কোম্পানির স্বার্থে করা হয়েছে। তিনি আরো বলেন, ভারত ও ফিলিপাইন এ ধরনের বেগুন আবাদের উদ্যোগ নিলেও ক্ষতিকারক বিবেচনায় ওই দেশের হাইকোর্ট এ ধরনের আবাদের ওপর নিষেধাজ্ঞা করেছে।