হূমায়ুন আহমেদ ও আতিকুল হক চৌধুরী স্মরণসভা
প্রকাশ : ০৬ জুলাই ২০১৩, ২১:৪১
শিল্পিত এর আয়োজনে শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে ‘নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই’ শীর্ষক অনুষ্ঠানে নাট্যাঙ্গনের আলোকিত পুরুষ প্রয়াত হূমায়ুন আহমেদ ও আতিকুল হক চৌধুরী স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পিতের সভাপতি ওসমান গনির সভাপতিত্বে স্মরণসভার প্রধান অতিথি ছিলেন আতিকুল হক চৌধুরীর ছেলে এনামুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন শরীফ ফাউন্ডেশনের চেয়্যারম্যান শরীফ আশরাফউজ্জামান।-প্রেস বিজ্ঞপ্তি