মানিকগঞ্জে জামায়াত নেতা গ্রেফতার

নাশকতার আশঙ্কায় পুলিশ গতকাল শনিবার সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরঙ্গাইল এলাকা থেকে জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মওলানা আব্দুল মজিদ মণ্ডলকে (৪৫) আটক করেছে। তিনি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার রেহাই কাউলিয়া গ্রামের জসিম উদ্দিন মণ্ডলের ছেলে এবং মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজের ইসলামী বিষয়ের প্রভাষক। জানা যায়, সকালে তিনি বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে বেলা ১১টার দিকে এলাকা থেকে পুলিশ তাকে আটক করে শিবালয় থানায় নিয়ে যায়। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে নাশকতার পরিকল্পনা করে আসছিল। তার বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।