আজকের অনুষ্ঠান
প্রকাশ : ০৬ জুলাই ২০১৩, ২১:৪২
রবিবার
বাংলার বাউল সাংস্কৃতিক দল: বাউল কাসেমের একক অ্যালবামের মোড়ক উন্মোচন এবং বাউল সন্ধ্যা। শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে বিকাল ৪টা ১ মিনিটে।
স্বাধীনতা সংসদ: মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সংস্কৃতি কর্মীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে সন্ধ্যা ৬টা।
এফবিসিসিআই: ‘আসন্ন পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ নিশ্চিতকরণ’ শীর্ষক মতবিনিময়। এফবিসিসিআই’র মিলনায়তনে বিকাল ৩টা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর: ‘ভবন নির্মাণ নিয়ন্ত্রণ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে সকাল ১০টা।
জাতীয় মহিলা আইনজীবী সমিতি: চোরাচালানের শিকার হওয়াদের সহায়তা বিষয়ে কর্মশালা। মহাখালীস্থ ব্র্যাক সেন্টার ইনে সকাল ১০টা।
গণস্বাক্ষরতা অভিযান: চাকরি মেলা উদ্বোধন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল সাড়ে ১০টা।
পরিবেশ বাঁচাও আন্দোলন: ‘খাদ্যের বিষাক্ত: সংস্থাসমূহের ভূমিকা ও নিরাপদ খাদ্য আইন’ শীর্ষক আলোচনা সভা, জাতীয় প্রেসক্লাব, বেলা ১১টা।