আত্রাইয়ের গান্ধী আশ্রমে ভারতীয় দূত
প্রকাশ : ০৬ জুলাই ২০১৩, ২১:৪৩
প্রখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ও মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত নওগাঁর আত্রাইয়ের ঐতিহাসিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘বঙ্গীয় রিলিফ কমিটি’র (গান্ধী আশ্রম/খাদি প্রতিষ্ঠান) উন্নয়ন কাজ ভারতীয় অর্থায়নে এগিয়ে চলছে। গত ২৭ জুন ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার কে পি মুন্সি ও কাউন্সিলর ড. মনোজ কুমার মহাপাত্রো আত্রাইয়ের গান্ধী আশ্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি মোঃ ইসরাফিল আলম, সাবেক সাংসদ ও প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ওহিদুর রহমান। ওই দিন গান্ধী আশ্রম প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে তারা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নের আশ্বাস দেন। ইতিমধ্যে ভারতের অর্থায়নে ‘গান্ধী মেমোরিয়াল কমপ্লেক্স’ নামের একটি বহুতল ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে।