জামালপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন
প্রকাশ : ০৬ জুলাই ২০১৩, ২১:৪৪
জামালপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন গত বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। প্রতিদ্বন্দ্ব্লী প্যানেল না থাকায় ক্রীড়া সংগঠক ও খেলোয়াড় ঐক্য পরিষদকে বিজয়ী ঘোষণা করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম জানান, এই নির্বাচনে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৪টি পদের মধ্যে ২২টি পদে একটিমাত্র প্যানেল অংশ নেয়। সংরক্ষিত পদে প্রার্থী না থাকায় পদ দুটো শূন্য ঘোষণা করা হয়েছে। পদাধিকারবলে সভাপতি হয়েছেন জেলা প্রশাসক।
সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, অ্যাডভোকেট রফিকুল আলম, ছাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, সহ-সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন শান্ত, যুগ্ম সম্পাদক মাকসুদুল আমিন রানা ও সোহেল রানা, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান তরফদার, সদস্য পদে আসমতউল্লাহ, মনোয়ার পাশা, আলতাফ হোসেন, তজিবুর রহমান, নজরুল ইসলাম মুক্তা, আক্তারুজ্জামান আউয়াল, রজব আলী, কল্লোল কুমার দেব রাজু, সফিকুল ইসলাম, শিবলী নোমান ইদ্রিস, মোহাম্মদ ফারহান, নাজমুল হাসান রাজিব, মাফরুহা আক্তার, মাহফুজা আক্তার খাতুন নির্বাচিত হয়েছেন।