চিলাহাটিতে ভারতীয় সীমের জমজমাট ব্যবসা

বাংলাদেশের ভূখণ্ডে বসবাস করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভারতীয় মোবাইল সিম ব্যবহার করে এলাকায় চোরাচালানসহ গোপনীয় তথ্য পাচারের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, জেলার চিলাহাটিস্থ গুয়াবাড়ী এলাকার আঃ ছাত্তারের পুত্র মিলন প্রায় ১ বছর পূর্বে চোরাইপথে ভারতের কেরেলা গিয়ে কাজ শুরু করে। পিতা-পুত্রের যোগাযোগের জন্য মিলন ছাত্তারকে ভারতীয় মোবাইল ফোনের সিম প্রদান করে। সীমান্ত এলাকার খুব সহজেই ভারতীয় মোবাইল সিম দিয়ে যে কোন স্থানে কথা বলা যায়। সেই সুত্র ধরে আঃ ছাত্তার গোপনে সীমান্ত এলাকায় সীম কার্ডের ব্যবসা শুরু করে। তার এই ব্যবসার গ্রাহক চোরাকারবারী দলের সদস্য ও বাংলাদেশের গোপনীয় তথ্য পাচারকারীরা। আঃ ছাত্তার নিজ বাড়ি ছাড়াও সীমান্তের বিভিন্ন এলাকায় ভারতীয় সিম ও মোবাইল ফোনে ব্যবসা জমজমাটভাবে চালিয়ে গেলেও এ ব্যাপারে কিছুই জানে না বলে জানানো হয়।