মান্দায় বিএনপির কর্মী সমাবেশ

নওগাঁর মান্দার প্রসাদপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার ইউপি কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শাহ জামাল হক। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি সামসুল আলম প্রামাণিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমান মকে, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী, সহ-সভাপতি মনোজিত্ কুমার সরকার। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।