ভাণ্ডারিয়ায় কুয়েতের ত্রাণসামগ্রী বিতরণ

গত শুক্রবার পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা অডিটরিয়ামে কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তুম আলী, কুয়েতে রিলিফ কমিটির সাবেক পরিচালক এমায়েদ এস আল মাতাওয়া, কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির পরিচালক ড. গাজী জহিরুল ইসলাম, ফয়েজ আল সামিয়ারী, মোঃ গোলাম আজম হাওলাদার, ওসি তদন্ত মোঃ কামরুজ্জান, মোঃ নিজামুল হক নান্না, মোঃ এমরান তালুকদার ও রোকেয়া বেগম প্রমুখ।