টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

ইব্রাহীমাবাদ রেল স্টেশনের দক্ষিণে ট্রেনের ধাক্কায় রাজন খান (১৭) নামে এক কলেজ ছাত্রের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে কলেজ শেষে কয়েকজন বন্ধু মিলে বঙ্গবন্ধু সেতু পূর্ব যমুনা রিসোর্টে বেড়াতে আসলে এ দুর্ঘটনা ঘটে। সে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের নাছির খানের ছেলে। রাজন টাঙ্গাইল শাহীন কলেজের একাদশ শ্রেণীর মানবিক শাখার প্রথম বর্ষের ছাত্র।