চট্টগ্রাম অফিস
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের দায়ে ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ড্রাস্ট্রিকে ৭ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার নগরীর রাহাত্তারপুল এলাকায় ফুলকলির ফ্যাক্টরিতে অভিযান চালায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান।
অভিযানকালে দেখা যায়, খাদ্যদ্রব্য তৈরি হচ্ছে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে। পণ্য তৈরির কাঁচামালের উপর মরা মাছি ও পোকা পড়ে রয়েছে। পরে ফুলকলির মালিককে ৭ লাখ টাকা জরিমানা এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।